ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৬

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট/প্যাড কেনার কাজ পেতে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। 
 
পোস্টে হাসনাত জানান, অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি বাগিয়ে নেয়। দেশে কর্মসংস্থান নাই, বাজারে স্বস্তি নাই, ইনভেস্টমেন্ট নাই—আছে শুধু মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। কোনও মন্ত্রীর ছেলে, কোনও মন্ত্রীর স্ত্রী, আবার কোনও মন্ত্রীর ভাই—এভাবেই বারবার আলোচনায় আসছে ক্ষমতাবানদের স্বজনদের নাম।

হাসনাত বলেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ। এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?

/আইএএম/
সম্পর্কিত
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
সর্বশেষ খবর
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটি, সতর্ক করলো বিশ্বব্যাংক
১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটি, সতর্ক করলো বিশ্বব্যাংক
পুলিশকে নিরাপত্তা দেবে কে? 
পুলিশকে নিরাপত্তা দেবে কে? 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা