জামায়াতের মতো বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি আ. লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ০৪:০৫আপডেট : ১২ মে ২০১৬, ১০:০৯

ড. হাছান মাহমুদ

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে জামায়াতের মতো বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে তাতে জামায়াতের মতো তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণের সময় এসেছে। সরকারকে উৎখাত করার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক হয়েছে। বিএনপি শুধু দেশের বিরুদ্ধে নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত। তারা মুসলিম বিশ্বের বিরুদ্ধেও ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচার একটি চলমান প্রক্রিয়া। সব যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখী করা হবে। পাকিস্তান যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বিবৃতি দেয় এবং বিএনপি পাকিস্তানের সেই বিবৃতি অনুযায়ী কথা বলে। আর বিএনপি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। যুদ্ধাপরাধীদের লালন-পালন ও আশ্রয়-প্রশ্রয় দেয়ায় জামায়াতের মতো বিএনপিও সমান অপরাধী।

এ সময় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের সদস্য গোলাম রব্বানী চিনু, ড. গোলাম মোস্তফা, মারুফা আক্তার পপি ও শাহ মোস্তফা আলমগীর উপস্থিত ছিলেন।

জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে ড. হাছান মাহমুদ বলেন, মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় ৩০ লাখ শহীদের আত্মা যেমন শান্তি পাবে তেমনি সম্ভ্রম হারানো যে সব মা-বোনরা জীবিত রয়েছেন, তারাও স্বস্তি পাবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নবম জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিল। জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করছে আওয়ামী লীগ। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

জিয়া ও খালেদাকে ধিক্কার জানালেন জয়


প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : স্বাস্থ্যমন্ত্রী

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী