ক্ষমতায় যেতে বিএনপি কারও সঙ্গে হাত মেলায় না: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ২০:৫২আপডেট : ১৬ মে ২০১৬, ২০:৫২

ফখরুল ‘বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতি বিশ্বাস করে না’ মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে, ক্ষমতায় যেতে কারও সঙ্গে হাত মেলায় না।
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। তাই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে একের পর এক মিথ্যা মামলায় চার্জশিট দিচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে। বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। এই সরকার সম্পূর্ণভাবে অনির্বাচিত ও অনৈতিক। তারা ছলে-বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকতে চায়। এই আওয়ামী সরকারই একদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। আজ তারাই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে।
ফখরুল বলেন, আওয়ামী লীগ মনে করে বিএনপি টিকে থাকলে এবার ২১ বছর নয়, ৪২ বছর ক্ষমতা থেকে দূরে সরে থাকতে হবে। এই জালেম ও স্বৈরাচার সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
আরও পড়ুন: আসলাম চৌধুরী ৫৪ ধারায় ৭ দিনের রিমান্ডে

ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম, হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব র“হুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদল সভাপতি রাজীব আহসান প্রমুখ।

/সিএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের