গুলশানের হামলায় শিবির জড়িত: ১৪ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৫:৪১আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৬:৫৯

নাসিম রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় শিবির জড়িত বলে মনে করে ১৪ দলীয় জোট। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই জোটের মন্তব্য এরা শিবির, প্রশিক্ষিত শিবির।
রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক নাসিম। তিনি বলেন, ‘গুলশানের ওই নৃশংস হামলার প্রতিবাদে ১৪ দলের উদ্যোগে আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করা হবে। আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের সব ইউনিয়ন-উপজেলা-জেলায় কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ১৪ দল সন্ত্রাসবিরোধী কমিটি করার ঘোষণা দেন তিনি। এ ছাড়া ২৪ জুলাই থেকে পরবর্তী সাত দিন সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে ১৪ দল।
মোহাম্মদ নাসিম বলেন, যে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে, তারা সবাই এখানকার লোক এবং এখানকার সন্তান। কারা এর সঙ্গে জড়িত তা আপনারাও বুঝতে পারছেন। প্রশিক্ষিত শিবির যারাই, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে।
গুলশানের হামলার নিন্দা জানিয়ে খালেদা জিয়া বিবৃতির প্রসঙ্গে তিনি বলেন, এটা একটি রক্তাক্ত অভ্যুত্থান। এ ভাষায় তিনি বিবৃতি দিয়ে প্রকারান্তরে খুনিদের পক্ষ অবলম্বন করেছেন। যেখানে প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কাউকে আক্রমণ করেননি। অথচ এ ঘটনাকে দুঃশাসনের প্রতিক্রিয়া হিসেবে রক্তাক্ত অভ্যুত্থান অভিহিত করেছেন খালেদা জিয়া। এ বক্তব্যের মধ্য দিয়েই তার খুনিদের পক্ষাবলম্বন প্রকাশ পেয়েছে।

পিএইচসি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে