খালেদা জিয়ার সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ২০:০৪আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২২:২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা ০৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। শেষ হয় ৯টা ৪৫ মিনিটে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।  খালেদা জিয়ার সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক

বৈঠক শেষে কাদের সিদ্দিকী জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় মতিঝিলের নিজ কার্যালয়ে এ বৈঠকের বিস্তারিত তিনি জানাবেন। 

সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের প্রয়াসে আজকের এ বৈঠক হয়েছে। 

বৈঠকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।  এর আগে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে কাদের সিদ্দিকীর গাড়ি বহর খালেদা জিয়ার গুলশানের বাড়ি ফিরোজায় পৌঁছায়।

খালেদার গুলশানের বাসায় কাদের সিদ্দিকী
এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীসহ দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য নাসরিন সিদ্দিকী, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।

/এসটিএস/এসএনএইচ/

আরও পড়ুন: 

যে কারণে রিমান্ডে হাসনাত ও তাহমিদ  

বৃহস্পতিবার খালেদার বাসায় যাচ্ছেন কাদের সিদ্দিকী

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের