হান্নান শাহ’র লাশ দেশে এসেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৮

আ স ম হান্নান শাহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহ’র লাশ ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ আনা হয়।

বিমানবন্দরে লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন হান্নান শাহের পরিবারের সদস্যরাও।

বিমানবন্দরে সাংবাদিকদের আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা এই জাতীয় নেতার মৃত্যুতে শোকাহত। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার এই মৃত্যুতে আমাদের যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করে স্বৈরাচার সরকারের পতনকে তরান্বিত করব।

বিমানবন্দর থেকে  হান্নান শাহ’র লাশ তার মহাখালীর ডিওএইচএসের বাসায় নেওয়া হচ্ছে। সেখানে রাত ৮টায় লাশ দেখতে যাবেন খালেদা জিয়া। এরপর লাশ সিএমএইচ হাসপাতালের হিমাগারে রাখা হবে।

/এসটিএস/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম