কী হবে সেটা নেত্রী আর আমি জানি: আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৬, ২১:২০আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১২:২১

সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে নেতৃত্বের বিষয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমি আর প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানে না নতুন চমক কী থাকছে। কী হবে, না হবে সেটা নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জানে আর আমি জানি। শুক্রবার রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফ এসব কথা বলেন।
আশরাফ বলেন, ‘রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশেই সম্মেলন অনুষ্ঠিত হবে।’
বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ সব স্লোগান কাজে আসবে না।’ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।’
প্রসঙ্গত, আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পযর্ন্ত ১৯টি জাতীয় সম্মেলন করেছে। এর মধ্যে স্বাধীনতার আগে আটটি ও স্বাধীনতার পরে ১১টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, জাতীয় প্রয়োজনে দলের আরও সাতটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

/আরএআর/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী