‘আ. লীগে কোনও ভাইয়ের গ্রুপ দেখতে চাই না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১৬:২৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:২৭

আওয়ামী লীগের ২০তম সম্মেলন বঙ্গবন্ধুর আওয়ামী লীগে কোনও ‘ভাইয়ের গ্রুপ’ দেখতে চান না বলে জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘ভাই গ্রুপ সৃষ্টিকারীকে দলে জায়গা দেওয়া যাবে না।’ রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে  তিনি এসব এ কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল সাড়ে ৯টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। সেখানে ৪১ জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। তবে সময় স্বল্পতার কারণে সব জেলার নেতাদের সুযোগ দেওয়া সম্ভব হয়নি।  এর মধ্য দিয়েই কাউন্সিল অধিবেশন শেষ হয়।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বেনজীর আহমেদ বলেন, ‘‘দল চলবে আপনার একক নেতৃত্বে। এই জন্য আপনি আপনার যোগ্যতায় নেতৃত্ব বেছে নেবেন। ১/১১-এ আপনি জীবিত থাকতে দেখেছেন আপনার পাশে কারা ছিল, কারা কী ভূমিকা রেখেছে। তাই ‘ভাই গ্রুপ’ সৃষ্টিকারীকে দলে জায়গা দেওয়া যাবে না।’’

বেনজীর আহমেদ  আরও বলেন, ‘আপনি বলেছেন সভাপতি থাকতে চান না। এতে দলের নেতাকর্মীরা আহত হয়েছেন। আওয়ামী লীগ আপনাকে ছাড়তে চায় না। আমরা আপনার সন্তানকে (সজীব ওয়াজেদ জয়) রাজনীতিতে দেখতে চাই।’

আরও পড়ুন: আ. লীগের সাধারণ সম্পাদক: কে হাসবেন শেষ হাসি?

/পিএইচসি/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের