‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ২০:১৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:২৯

 

 

১৪ দলীয় জোট আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছে ১৪ দলীয় জোটের শরিকগুলো।  জোটের নেতারা বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কিছু সংকট রয়েছে। নতুন কমিটি তা কাটিয়ে উঠে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবে। সোমবার বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে অভিবাদন জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যওয়ার যে লক্ষ্য স্থির করেছে, শেখ হসিনার নেতৃত্বে নতুন কমিটি সেটাকে আরও বেগবান করবে। আমরা জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করছি, তা বিজয়ের পথে এগিয়ে যাবে।’

অবশ্য দলটির সভাপতি ও সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নতুন কমিটিতে অভিনন্দন জানানোর বাইরে কোনও মন্তব্য করতে চাননি। বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘নতুন কমিটিকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এর বাইরে আমাদের কোনও মন্তব্য নেই।’

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, ‘সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বের আংশিক পরিবর্তন এসেছে। এটা ভালো কি মন্দ হয়েছে, তা বলার সময় আসেনি। আর আমরা যেটা প্রত্যাশা করব, আওয়ামী লীগের নেতৃত্ব যে সেটাই হবে, এমনটা ভাবার কোনও কারণ নেই। তাদের কাউন্সিলররা যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের যে সম্মেলনটা হলো এবং নতুন নেতৃত্ব এলো, তাদের কাছে আমাদের প্রত্যাশা হবে, দেশটা যেভাবে চলবে, ক্ষমতাসীন দল হিসেবে সেটাকে আরও সুন্দর ও সুচারুরূপে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করবে। বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের প্রত্যাশা, আরওয়ামী লীগ আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবে।’

জাসদ সভাপতি (আম্বিয়া) শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘নতুন নেতৃত্বের মাধ্যমে দেশে চলমান শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের ধারা আরও শক্তিশালী হবে। আগামী দিনে, আওয়ামী লীগ এবং ১৪ দল সমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ নির্মাণে আরও কার্যকরী ভূমিকা রাখবে।’

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলরা সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন। দলের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। এটা অভিনন্দন যোগ্য। আমরা আশাবাদী নতুন কমিটি সংগঠনকে আরও এগিয়ে নেবে। দেশ ও জাতির কল্যাণে আওয়ামী লীগ তাদের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে।’

নতুন নেতৃত্বের সফলতা কামনা করে ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘কমিটি যা হয়েছে, ভালোই হয়েছে। বিদায়ী আশরাফুল ইসলাম খুব ভালো ব্যক্তি ছিলেন। ওবায়দুল কাদেরও ছাত্ররাজনীতি থেকে শুরু করে সাংগঠনিকভাবে এগিয়ে আছেন। এর আগেও তিনি দলের দায়িত্ব পালন করেছেন। তার যথেষ্ট যোগ্যতা রয়েছে। আমরা মনে করি আওয়ামী লীগের যে কমিটি হয়েছে, তার নেতৃত্বে দল আরও গতিশীল হবে। তাদের সংগঠনের মধ্যে যে সংকটগুলো রয়েছে, সেই অভ্যন্তরীণ সংকটগুলো তারা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। দেশকে দুর্নীতি মুক্ত করে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত রাখবে।’

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী