আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ২০:৫৮ আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ২১:০১



আওয়ামী লীগের ২০তম সম্মেলন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন চৌদ্দজন। রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে অনুষ্ঠিত আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
নতুন কমিটির সভাপতিণ্ডলীর ১৪ সদস্যের মধ্যে সাত জন এসেছেন বিদায়ী কমিটি থেকে। তারা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্যাহ, সাহারা খাতুন ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সভাপতিমণ্ডলীতে নতুন করে এসেছেন সাত জন। যার মধ্যে ৪ জন এসেছেন বিদায়ী কমিটির সম্পাদকীয় পদ থেকে তারা হলেন নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান ও আবদুল মান্নান খান। এছাড়া জেলা আওয়ামী লীগ থেকে দু’জন সভাপতিমণ্ডলীতে যুক্ত হয়েছেন তারা হলেন ঠাকুরগাঁওয়ের রমেশ চন্দ্র সেন ও যশোরের পীযূষ কান্তি ভট্টাচার্য। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর পদ পেয়েছেন। সভাপতিমণ্ডলীর ৩টি পদ এখনও শূন্য রয়েছে। এছাড়া দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে এ কমিটির সদস্য।
এদিকে সভাপতিমণ্ডলী থেকে নূহ-উল আলম লেনিন ও সতীশ চন্দ্র রায় এবার বাদ পড়েছেন।
ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের নতুন কমিটি: ৮১ সদস্যের ২৩ পদে নাম ঘোষণা
সর্বশেষ খবর
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
বিএনপির ধাওয়ায় মশাল-ককটেল ফেলে পালালো আ.লীগের নেতা-কর্মীরা
বিএনপির ধাওয়ায় মশাল-ককটেল ফেলে পালালো আ.লীগের নেতা-কর্মীরা
গোপালগঞ্জ থেকে সংসদ, সর্বত্রই সংঘাতের বার্তা 
গোপালগঞ্জ থেকে সংসদ, সর্বত্রই সংঘাতের বার্তা 
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি