সহ-সম্পাদকের সংখ্যা একশ’র বেশি হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১১:৩৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:৩৪

ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের সংখ্যা একশ’র মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মঙ্গলবার সম্পাদকমণ্ডলীর একাংশ ঘোষণার পর আজ  (বুধবার) প্রথম বৈঠক হলো।
বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের সংখ্যা সর্বোচ্চ একশটি করার যে বিধান রয়েছে, আমরা তার বাইরে যাবো না। এই কমিটির সদস্য সংখ্যা একশর মধ্যে সীমাবদ্ধ থাকবে।’
প্রসঙ্গত, সহ-সম্পাদকের সংখ্যা একশটি হলেও বিদায়ী কমিটিতে  তা অনুসরণ করা হয়নি। ওই কমিটি ঘোষণার সময় সহ-সম্পাদক পদে ৬০ জনের  নাম ঘোষণা করা হয়। কিন্তু দফায় দফায় আরও নাম সংযোজন করা হয়। অভিযোগ ছিল সহ-সম্পাদকের পদ পাঁচশ ছাড়িয়ে গিয়েছিল। এ নিয়ে গণমাধ্যম ও দলের মধ্যে অনেক সমালোচনা ছিল। এরই প্রেক্ষিতে নতুন কমিটিতে এবার সহ সম্পাদকের সংখ্যা সুনির্দিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নতুন এ সাধারণ সম্পাদক।
বৈঠকে ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। তিনি জানান, ‘৩ নভেম্বর সকালে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’

এছাড়া, রাজশাহীতেও জেল হত্যা দিবসের পৃথক কর্মসূচি পালন করা হবে বলেও তিনি জানান।

বৈঠকে আগামীকাল বৃহস্পতিবার নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর আগে মঙ্গলবার ধানমণ্ডিতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে নব গঠিত সম্পাদকমণ্ডলীর সব সদস্য উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন:

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের