বিএনপির সমাবেশকে সরকার ভয় পায়: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৬, ২১:৩৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ২২:৪০

মহিলা দলের প্রতিনিধি সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির সমাবেশকে সরকার ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, সরকার ভয় পায় বলেই ৭ নভেম্বর আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা দলের জেলাপ্রতিনিধি সম্মেলন ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয় বলেন, ‘সরকার ভয় পায়, কারণ আমাদের সমাবেশে জনগণ আসে। তাদের মতো টাকা-পয়সা দিয়ে লোক আনি না। আমরা গুণ্ডাপাণ্ড দিয়ে সমাবেশ করি না।’

দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ কমিশন। সরকার যেদিকে মাথা হেলাতে বলে, এই কমিশন সেদিকেই মাথা হেলায়। যা করতে বলে সেটাই করে।’
আবদুর রকিব কমিশনকে খালেদা জিয়া আবারও অথর্ব কমিশন বলে মন্তব্য করেন বলেন ‘নির্বাচন কমিশনকে একদম পুনর্গঠন করতে হবে। পুনর্বিন্যাস করতে হবে। নতুন করে গঠন করতে হবে নির্বাচন কমিশন।’

খালেদা জিয়া বলেন, শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই চলবে না। পরবর্তীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এই জিনিসটা হতে হবে। এই দুটো জিনিস হলেই মনে করি দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যেখানে সকলেই ভোট দিতে যেতে পারবে।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি