জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ০৪:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ০৪:৩৬

বিএনপি ৭ নভেম্বরের ‘বিএনপি বিপ্লব ও সংহতি দিবস’ কেন্দ্র করে সমাবেশের অনুমতি এখন পর্যন্ত না পাওয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি জানান, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।
তবে সমাবেশ করতে না দেওয়ায় কোনও কর্মসূচি আসবে কি না, সে বিষয়ে সোমবার রাতে বিএনপির কোনও নেতা নিশ্চিত করতে পারেননি। শায়রুল জানান, সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে।
উল্লেখ্য, ৭ নভেম্বর বিএনপি বিপ্লব ও সংহতি দিবস পালন করে থাকে। বরাবর এ দিনটিতে দলটি বিশেষ আয়োজন করে। তবে এবার সমাবেশ করার অনুমতি না পাওয়ায় এখন পর্যন্ত শুধুমাত্র জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করেছে দলটি।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী