নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপির ৭ প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৭:৪২

ইসি গঠনে বিএনপির প্রস্তাবনা

নতুন নির্বাচন কমিশন গঠনে সাতটি প্রস্তাব দিয়েছে বিএনপি। শুক্রবার দলের প্রধান খালেদা জিয়া সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব পাঠ করেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
বিএনপির প্রস্তাবিত ৭টি প্রস্তাব সংক্ষেপে তুলে ধরা হল।
এক. সকল রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
দুই. সকল নিবন্ধিত রাজনৈদিক দল এবং স্বাধীনতার পর সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হতে হবে। বৈঠকে ২০ দলীয় জোট ও মহাজোটের একজন করে মূল প্রতিনিধি ও সহায়তা দিতে আরও দুই প্রতিনিধি উপস্থিত থাকতে পারবে।
তিন. বাছাই কমিটি করতে হবে। এই কমিটিতে  একজন নারী সদস্য রাখতে হবে। একইসঙ্গে বাছাই কমিটির গঠন, কাঠামো, সদস্য কারা হবেন, এ নিয়েও প্রস্তাবে মত দেওয়া হয়েছে।
চার. নিবন্ধিত রাজনৈতিক দল, স্বাধীনতার পর সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বাছাই কমিটির সদস্যদের প্রতি জনের বিপরীতে দুজনের নাম ও পরিচয় সুস্পষ্ঠভাবে লিখিত প্রস্তাব দিতে হবে।
পাঁচ. প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
ছয় এবং সাত নম্বরে খালেদা জিয়া বাছাই কমিটির গঠন প্রক্রিয়া, ঘোষণার বিষয়ে বিস্তারিত ও সাংবিধানিক পদ্ধতি মেনে অভিমত পেশ করেন।
এই প্রস্তাবগুলোর বাইরে খালেদা জিয়া ইসিকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে আরপিও সংশোধনের দাবি জানান। তিনি পরিষ্কারভাবে পাঁচটি ক্ষেত্রে সংশোধনীর কথা বলেন।
নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বিএনপিপ্রধান আরও ১৩টি প্রস্তাব দেন।

এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন:  ইসি গঠনে খালেদার ফর্মুলা

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ