জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ২২:২২আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২৩:২২

আওয়ামী লীগ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৬১টি জেলার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, পঞ্চগড়ে আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁওয়ে সাদেক কৌরাইশী, নীলফামারীতে মমতাজ উদ্দিন, কুড়িগ্রামে জাফর আলী, গাইবান্ধায় শামসুল আলম, লালমনিরহাটে মতিয়ার রহমান, দিনাজপুরে আজিজুল ইসলাম চৌধুরী, রংপুরে সাফিয়া খানম, পাবনায় রেজাউল রহিম লাল, চাঁপাইনবাবগঞ্জ মাইনুদ্দিন মণ্ডল, বগুড়ায় মকবুল হোসেন, নাটোরে সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া, জয়পুরহাটে আরিফুর রহমান, রাজশাহীতে মাহবুব জামান, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, সিরাজগঞ্জে আবদুল লতিফ বিশ্বাস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান, যশোরে শাহ হাদি উজ জামান, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, সাতক্ষীরায় মনসুর আহমেদ, মেহেরপুরে মিয়া জান আলী, চুয়াডাঙায় মাহফুজুর রহমান, খুলনায় শেখ হারুনুর রশীদ, নড়াইলে আইয়ুব আলী, মাগুড়ায় পঙ্কজ কুমার, ঝিনাইদহে কনক কান্তি, বরগুনায় দেলোয়ার হোসেন, বরিশালে আলতাফ হোসেন, পিরোজপুরে শাহে আলম, ভোলায় আবদুল মোমিন টুলু, পটুয়াখালীতে মোশাররফ হোসেন, ঝালকাঠিতে শাহ আলম, টাঙ্গাইলে ফজলুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিনকে প্রার্থী করা হয়েছে।
পাশাপাশি ঢাকায় মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জে মহিউদ্দিন আহমেদ, গাজীপুরে আক্তারুজ্জামান, নরসিংদীতে আসাদুর রহমান, ফরিদপুরে লোকমান মৃধা, রাজবাড়িতে আবদুল জব্বার,গোপালগঞ্জে এমদাদুল হক, শরিয়তপুরে ছাবেদুর রহমান, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, ময়মনসিংহে ইউসূফ খান পাঠান, শেরপুরে চন্দন কুমার, জামালপুরে এইচ আর জাহিদ, নেত্রকোণায় প্রশান্ত, মৌলভীবাজারে আজিজুর রহমান, সুনামগঞ্জে এনামুল কবীর ইমন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন।

এছাড়া চট্টগ্রামে আবদুচ সালাম, নোয়াখালীতে জাফরুল্লাহ, কক্সবাজারে মোশতাক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ায় এমদাদুল বারী, লক্ষীপুরে শামসুল ইসলাম, কুমিল্লায় আবু তাহের, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী, চাঁদপুরে আবু ওসমান চৌধুরী, হবিগঞ্জে ড. মুশফিক হোসেন চৌধুরী ও সিলেটে লুৎফুর রহমান প্রমুখ।

এদিকে, ওবায়দুল কাদের জানান, জেলা পরিষদ সদস্যদের সমর্থন দেবে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা। স্থানীয় পর্যায়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তারা।

/পিএইচসি/এমও/

আরও পড়ুন:

উবার নিয়ে বিআরটিএ’র তুঘলকি কাণ্ড!

বাংলাদেশকে স্বাধীনতা দিতে রাজি ছিল পাকিস্তান: কিসিঞ্জার

এবার ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দুই শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ



সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম