সময়-সুযোগমতো রাজপ‌থে আস‌ব: ‌মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট‌‌‌
১৪ জানুয়ারি ২০১৭, ১৭:১৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:১৮





মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বিএন‌পি রাজপ‌থে না থাকার কথা সত্য নয় বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা রাজপ‌থে আসছি। সময় ও সু‌যোগমতো আবারও আস‌ব।’ শ‌নিবার রাজধানীর ইঞ্জি‌নিয়ার্স ইন‌স্টি‌টিউশ‌নে কবি আব্দুল হাই শিকদার রচিত ‘জ্যো‌তির্ময় জিয়া এবং কা‌লো মে‌ঘের দল’গ্র‌ন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ছাত্রদলের সমাবেশে বলেছিলেন, ‘সময় ও সুযোগমতো আন্দোলনের ডাক দেব। অযথা কোনও আন্দোলনের কথা বলব না।’
এ প্রসঙ্গে ‌মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লেন, ‘বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার প্র‌তি আস্থা রাখুন। তার নেতৃ‌ত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার করা হ‌বে। গণতন্ত্র ফি‌রি‌য়ে আন‌তে শেষ রক্ত‌বিন্দু দি‌য়ে লড়াই ক‌রে যাব। আমরা একটা ফ্যাবিবাদী সরকা‌রের বিরু‌দ্ধে লড়াই ক‌র‌ছি।’ তিনি বলেন, ‘বিএন‌পি এক‌টি গণতা‌ন্ত্রিক দল। বিএন‌পির পাঁচ শতা‌ধিক নেতাকর্মীকে গুম করা হ‌য়ে‌ছে। ’
বিএনপির হাজার হাজার নেতাকর্মী জে‌লে র‌য়ে‌ছেন উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘এই রকম প‌রি‌স্থিতির ম‌ধ্য দি‌য়ে আমা‌দের লড়াই কর‌তে হয়। তারপ‌রও বিএন‌পির একজন নেতাকর্মীকেও সরকার দল থে‌কে বিচ্যুত কর‌তে পা‌রে‌নি। এটাই খা‌লেদা জিয়ার সফলতা।’
‌‌ডেমো‌ক্রে‌সি অ্যান্ড ডে‌ভেলপ‌মেন্টের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বকু‌লের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, আবদুল হাই শিকদার প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি