সুপ্রিম কোর্ট থেকে মূর্তি সরাতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৭ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৪

বায়তুল মোকাররম এলাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর আদলে নির্মিত মূর্তি অবিলম্বে অপসারণের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে দু’টি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা জাতীয় মসজিদের সামনে এই বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
খেলাফত মজলিস জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে সমাবেশে করে। এসময় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে অবিলম্বে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে। সুপ্রিম কোর্ট থেকে মূর্তি অপসারণ না করলে জনতার আন্দোলন থামবে না।’
ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, ‘ঢাকা হচ্ছে মসজিদের নগরী। এ নগরীকে মূর্তির নগরীতে পরিণত করা যাবে না। দেশের শিক্ষা-সংস্কৃতি নিয়ে নাস্তিক্যবাদী ষড়যন্ত্র বন্ধ করতে হবে।’
দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা নোমান মাযহারী, মো. আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, শ্রমিক নেতা নূর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দাবিতে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের হয় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করে দলটি।

আরও পড়ুন-

চাঁদপুরের সেই ইউপি চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার করলেন ওবায়দুল কাদের

‘নাশকতা ও সরকার উৎখাতের পরিকল্পনায় জড়ো হয়েছিল ওই নারীরা’

/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শিক্ষকের পেশাগত জায়গা আমার পিএইচডি সুপারভাইজার শিখিয়েছেন’
‘শিক্ষকের পেশাগত জায়গা আমার পিএইচডি সুপারভাইজার শিখিয়েছেন’
‘যাদের হাত ধরে মানুষ হওয়ার শিক্ষা’
‘যাদের হাত ধরে মানুষ হওয়ার শিক্ষা’
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি
‘শিক্ষকেরা আমার কাছে খুঁটির মতো’
‘শিক্ষকেরা আমার কাছে খুঁটির মতো’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার