‘সার্চ কমিটি নিরপেক্ষ ইসি গঠন করলে ইতিহাস সৃষ্টি হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৩

জাগপা আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নির্বাচন কমিশনের (ইসি) লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রতি জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  ‘এই সার্চ কমিটি যদি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারে, তাহলে ইতিহাস সৃষ্টি হবে। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) জাগপা ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছে, সঙ্গে আওয়ামী লীগ সরকার সরাসরি জড়িত। তারপরও আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে,  নির্বাচন কমিশন গঠনের জন্য নাম দিয়েছি। শোনা যাচ্ছে নির্বাচন কমিশনের জন্য নাম দেওয়া হয়ে গেছে। আমাদের কাছ থেকে নাম নেওয়াটা লোক দেখানো মাত্র। সার্চ কমিটির প্রতি আস্থা নেই তারপরও যদি তারা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারে, তবে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর না পারলে কলঙ্কের অধ্যায়ে না লেখা থাকবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারও গঠন করতে হবে। সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। না হলে জনগণ মেনে নেবে না। বন্দুকের গুলি দিয়ে ভোট পাওয়া যায়, জনগণের মন পাওয়া যায় না।’

রাষ্ট্রপতির উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সার্চ কমিটি গঠন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলকেই আপনার ডাকা উচিত ছিল। কিন্তু তা না করে হতাশ করেছেন। আপনি কোনও দলের রাজনৈতিক নেতা নন, আপনি দেশের অভিভাবক।’

আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘পত্রপত্রিকা খুললেই দেখি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন কমেন্ট দিতে থাকেন। দেখে মনে হয় তারাই দেশের মালিক। শুধু তারাই কথা বলবে আর আমরা সব প্রজা, শুধু শুনেই যাব। এক নেতা বলেছেন, ‘খালেদা জিয়া আইন মানেনি’ আমি বলতে চাই, কোন আইন? যে আইন আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত?  আপনারা নিজেরাই তো অবৈধ।’  

সাংবাদিকদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন আর পত্রিকা সত্য কথা বলতে পারে না। যদি বলে তবে ফ্যাসিবাদী সরকারের থাবার মুখে পড়বে। একের পর এক সাংবাদিককে নির্যাতন করে হত্যা করা হচ্ছে। সাংবাদিক সত্য কথা বললেই তার ওপর নেমে আসবে রিমান্ড, মিথ্যা মামলা, নির্যাতন।’

 /আরএআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী