লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৩

সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে রাখা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রবিবার সকালেই তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। ল্যাব এইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন বাংলা ট্রিবিউনে এ তথ্য নিশ্চিত করেছেন।
লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আধাঘণ্টা আগে (রাত ৯টার দিকে) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’
সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান লেলিন।

সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস কামরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার জানিয়েছেন যে তার (সুরঞ্জিত সেনগুপ্ত) ফুসফুসে ইনফেকশন হয়েছে। শারীরিক অবস্থা খুব ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
কামরুল হক আরও বলেন, ‘এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। আগামীকাল সকাল ১০টাতেই সম্ভবত তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে, সুনামগঞ্জের আনোয়ারাপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও এমএ করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন সুরঞ্জিত। তিনি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের একজন সদস্য। ষাটের দশকে রাজনীতি শুরু করা এই বর্ষীয়ান নেতা গত চার দশকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
/আরজে/জেএ/ইএইচএস/টিআর/

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি