গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ০৯:১৯আপডেট : ২০ মে ২০১৭, ১৭:২০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতেই সরকার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এ বিষয়ে দ্রুতই আমরা প্রেস মিট করবো। তবে এই ঘটনা সম্পর্কে বলা যায় যে, এ সরকার কোনোভাবেই গণতন্ত্রকে রক্ষা করবে না। কোনও কারণ ছাড়াই খালেদা জিয়ার অফিসে পুলিশের তল্লাশি গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা।’

গুলশানের ওই কার্যালয়ের সামনে থেকে বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক জানান, শনিবার সকাল ৭.২০  মিনিট থেকে পুলিশ তল্লাশি শুরু করে। এসময় ৮৬ নম্বর সড়কে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়।

শনিবার সকাল ৮টার দিকে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামের কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কী কারণে তারা এখানে এসেছে আমরা তা জানি না।’

অভিযানস্থলে থাকা এক সংবাদকর্মী বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৌঁছেছেন।

শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের কার্যালয়ে অভিযানের বিষয়ে দলীয় অবস্থান জানানো হলে সময় জানিয়ে দেওয়া হবে।

/এসটিএস/এসটি/

আরও পড়ুন: 'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের