প্রধান বিচারপতি আরেকটি উপকার করবেন, আশা বিএনপি নেতা হাফিজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৭, ১৯:০১আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২০:৩৪

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ফাইল ছবি) বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে প্রধান বিচারপতি একটি উপকার করেছেন। বর্তমান অবৈধ সংসদ ভেঙে দেওয়া উচিৎ, এমন কোনও রায় দিয়ে তিনি জনগণের আরও একটি উপকার করতে পারেন।’ শুক্রবার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘ষোড়শ সংশোধনী বাতিল ও গণতান্ত্রিক যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে আওয়ামী লীগ নেতারা বিরূপ মন্তব্য করছেন। এই সরকার বিচারপতি অপসারণের ভার সংসদের হাতে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।’
এ সময় জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে হাফিজ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী কোনও রাজনৈতিক দলের নয়। অতীতে এ দেশের প্রতিটি সংসদ নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন ছিল। নির্বাচনে সেনাবাহিনী না থাকলে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আবারও দুর্বৃত্তরা লাঠি, রামদা হাতে ভোট কেন্দ্রে সাধারণ মানুষের ওপর হামলা করবে। তাই আগামী নির্বাচনের ২ মাস আগেই দেশে সেনা মোতায়েন করতে হবে।’
নির্বাচন কমিশনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে এখন একটি নির্বাচন কমিশন আছে যাকে অত্যন্ত চতুরতার সঙ্গে ষড়যন্ত্র করে গঠন করা হয়েছে। এখন তারা যে বক্তব্য দিচ্ছে তার মাধ্যমে তাদের আসল চরিত্র ফুটে উঠছে।’

কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রমুখ।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী