‘পাকিস্তানে কিছু ঘটলে একটা দল জগাই-মাধাই নৃত্য শুরু করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ২৩:৩১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২৩:৩১

ওবায়দুল কাদের বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পাকিস্তানে একটা ঘটনা ঘটলে বাংলাদেশে একটা রাজনৈতিক দল ও তাদের নেতারা একসঙ্গে জগাই-মাধাই নৃত্য শুরু করেন। তাদের কথায় মনে হয় বাংলাদেশ যেন পাকিস্তান। কিন্তু এটি বাংলাদেশ, এটি পাকিস্তান নয়।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধীরে চলার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মহাসচিব সাহেব, ধীরে, ধীরে, আরও ধীরে। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান নয়।’

রবিবার রাজারবাগ পুলিশ লাইনসে এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ আয়োজন করে। শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শুরুর আগে পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ‘আজ নায়কের সঙ্গে খলনায়কের তুলনা করেন? ইতিহাসের মহানায়কের সঙ্গে ফুটনোটে মহানায়কের তুলনা হয় না। নায়কের সঙ্গে খলনায়কের তুলনা হয় না। যারা এটা করছেন, এই দুষ্কর্ম করছেন—তারা ইতিহাসে চালুনির ছিদ্র দিয়ে নিক্ষিপ্ত হবেন।’

পুলিশ বাহিনীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘কাউকে ছাড় দেবেন না। কাউকে কোনও ছাড় দেবেন না। যদি আপনারা কোনও সমস্যায় পড়েন, জেনারেল সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হিসেবে আমাকে জানাবেন। আমি দেখব। কে আইন অমান্য করে, কোন সে ভিআইপি যে উল্টো পথে চলে?’

ওবায়দুল কাদের বলেন, ‘অনেক ভুয়া এমপি (সংসদ সদস্য) স্টিকার জোগাড় করে এমপি সেজে অ্যালার্ম (সতর্ক সংকেত) বাজাতে বাজাতে উল্টো পথে রাস্তা অতিক্রম করেন। প্লিজ, ডোন্ট অ্যালাউ ইট (দয়া করে এটা করতে দেবেন না)।’

এসময় মন্ত্রী পুলিশ বাহিনীকে শক্ত হয়ে কাজ করতে এবং অতি উৎসাহী আওয়ামী লীগার না হওয়ার পরামর্শ দেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা তাদের এনে বিচারের রায় অবশ্যই কার্যকর করব।’

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর যারা ঘাতকদের সাহায্য করেছিল, বিভিন্ন জায়গায় চাকরি ব্যবস্থা করেছিল— তারা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিল, এতে কোনও সন্দেহ নেই। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে যখন সবকিছু বঙ্গবন্ধু সামলে নিয়েছিলেন, তখনই ঘাতকেরা তাকে হত্যা করে।’

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (জননিরাপত্তা বিভাগ) কামাল উদ্দিন আহমেদ, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেছুর রহমান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি প্রমুখ।

/ইএইচএস/এসএমএ/

আরও পড়ুন
‘বিএনপির আন্দোলনের মুরোদ নেই, তাই বিদেশে বসে ষড়যন্ত্র করছে’

ষোড়শ সংশোধনীর রায়: রাষ্ট্রপতির দিকেই তাকিয়ে আ. লীগ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের