রাষ্ট্র নিজেই সন্ত্রাস করছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১৬:৩৪আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৬:৩৬

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে দলের জরুরি সংবাদ সম্মেলন রাষ্ট্র নিজেই মানবাধিকার লঙ্ঘনের অপরাধে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রাষ্ট্র নিজেই সন্ত্রাস করছে। তারা নিজেরাই অপরাধ করছে।’ বুধবার (৩০ আগস্ট) বিকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়া পল্টনে দলের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘গুম হওয়া ব্যক্তিরা কোথায় গেলেন, তা সরকারকেই বলতে হবে। এসব ঘটনার জন্য সরকারই দায়ী।’
সংবাদ সম্মেলনের শুরুতে বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ফুটেজ ও দৈনিক পত্রিকার খবরের কাটিং ব্যবহার করে তৈরি করা গুম-খুন হওয়া ব্যক্তিদের নিয়ে একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বিএনপি মহাসচিব জানান, গুমের শিকার ব্যক্তিদের ওপর তৈরি করা এই ভিডিওচিত্র জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গুম-খুনের ঘটনার উদ্দেশ্যই হচ্ছে দেশে ভীতি ও ত্রাস সৃষ্টি করা। অন্যরা যেন স্বাধীনভাবে কাজ না করতে পারে, সেজন্য ভীতি তৈরি করছে সরকার।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ফখরুল দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে একটিও গুমের ঘটনা ঘটেনি। তবে ওই সময়ে দুয়েকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘‘মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর তথ্য অনুযায়ী, গত ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সারাদেশে ৩৮৪ জন গুমের শিকার হয়েছেন। আইন ও সালিস কেন্দ্রের তথ্য অনুযায়ী, একই সময়ে গুম হয়েছেন ৫৩৯ জন। কিন্তু প্রকৃত সংখ্যাটি আরও বেশি। সেটি এক হাজারেরও বেশি। কিছু ঘটনার তদন্ত চলছে।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গত ২৭ আগস্ট নয়া পল্টনের বাসা থেকে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, ‘সন্দেহ করা হচ্ছে, তাকেও একই পরিণতি (গুম) বরণ করতে হতে পারে।’
বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

আরও পড়ুন-

গুমের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে: খালেদা জিয়া

মানুষের ভয়ে বন্যা দুর্গত এলাকায় যায় না সরকার: নোমান

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম