বিক্ষোভে সু চির কফিনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০

মিয়ানমারের পতাকা ও সু চির কফিনে আগুন রোহিঙ্গা সংকটের জন্য দায়ী করে মিয়ানমারের পতাকা ও দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির প্রতীকী কফিনে আগুন দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে দলটি। খেলাফত আন্দোলন ছাড়াও হেফাজতে ইসলামসহ বেশ কিছু ধর্মভিত্তিক বিক্ষোভ করে। 

বিক্ষোভ মিছিল শেষে মিয়ানমারের পতাকায় আগুন দেওয়া হয় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে মিয়ানমারের পতাকা ও সু চির প্রতীকী কফিনে আগুন দেয়। মিছিলে অংশ নেন দলটির মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির  মুজিবুর রহমান হামীদি, যুব বিষয়ক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মহিউদ্দিন প্রমুখ।

মিয়ানমারের পতাকার পর আগুন দেওয়া হয় সু চি’র প্রতীকী কাফনে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ করে রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নেওয়ার দাবি জানায়। ইসলামী ঐক্য আন্দোলনের আমির মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্য হতে রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধনযজ্ঞের কারণে মিয়ানমার সরকারের নিন্দা করায় আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে মানব সভ্যতার বিরুদ্ধে মিয়ানমার সরকারের এতবড় জঘন্য অপরাধের বিরুদ্ধে নিন্দা জানানোই যথেষ্ট হবে না। বরং তার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক,বাণিজ্যিক ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গা মুসলমানদের তাদের পূর্বপুরুষের ভিটে-মাটিতে ফিরিয়ে নেওয়া এবং নাগরিকত্ব ফিরিয়ে দিতে বাধ্য করতে হবে।’

খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিলে জ্বলছে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা সু চি’র প্রতীকী কফিন বিক্ষোভে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, গঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা মাহফুজুর রহমান,অফিস সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম