আশা করি সমাবেশের অনুমতি পাবো: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৩:২৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৩:৫১

 

মির্জা ফখরুল (ফাইল ফটো) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিকে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের অনুমতি তিনি বলেন, ‘আমরা লিখিত বা মৌখিকভাবে এখনও কোনও অনুমতি পায়নি। তবে আশা করছি অনুমতি পাবো।’

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে সমাবেশ সফল করতে ঢাকার আশপাশের জেলাগুলো ও দলের সহযোগী অঙ্গ সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে এক যৌথসভা করেন ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। সভায় শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ সমাবেশ কিভাবে সফল করা যায় তা আলোচনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করবো সরকার এ সমাবেশে সর্বাত্মক সহায়তা করবে। কারণ সরকারি দলের নেতারা বলে থাকেন, রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সর্মসূচিতে তারা বাধা দেন না। গতকালও আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দেয় না। আশা করি সরকার বিএনপির সমাবেশে সহায়তা করে আমাদের এ কর্মসূচিতে সহায়তা করে বক্তব্যের সত্যতা প্রমাণ করবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, খায়রুল কবীর খোকন প্রমুখ।

আরও পড়ুন:
বিশ্বজিৎ হত্যা মামলার আসামি আল আমিন ভারতে!

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান