ডিএনসিসির নির্বাচন হওয়া নিয়ে জনমনে শঙ্কা আছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৩:১০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:৪১

ডিএনসিসির নির্বাচন হওয়া নিয়ে জনমনে শঙ্কা আছে: রিজভী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন হওয়া নিয়ে জনমনে শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শঙ্কার বিষয়টি জেনেও বিএনপি ওই নির্বাচনে অংশ নেবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের অধিকার হরণ করা। তারপরও সংকুচিত গণতন্ত্রকে সম্প্রসারণ করতে আমরা স্থানীয় পর্যায়ের সব নির্বাচনে অংশ নিচ্ছি।’

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় পর্যায়ের নির্বাচনসহ কোনও নির্বাচন সুষ্ঠু হয়নি। কারণ বর্তমান নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি। তারা সরকারের কর্মচারী হিসেবে হুকুমের দায়িত্ব পালন করে।’

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ডিএনসিসির উপ-নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে রিজভী বলেন, ‘২০১৫ সালে ডিএনসিসির নির্বাচন আমরা দেখেছি। যেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনেও দানবীয় কায়দায় ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজও যা দুঃস্বপ্ন হয়ে আছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ ফেব্রুয়ারি

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু