খালেদার মামলার রায়কে ঘিরে মাঠ দখলে রাখবে আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
২৬ জানুয়ারি ২০১৮, ১৮:৫৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২৩:০৬

আওয়ামী লীগ

একাদশ সংসদ নির্বাচন পর্যন্ত দেশে যে কোনও মূল্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রস্তুত। এলক্ষ্যে বিএনপিসহ রাজনৈতিক প্রতিপক্ষকে আন্দোলন গড়ে তোলার সুযোগ দিতে চায় না ক্ষমতাসীনরা। এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত। ওইদিন রায়কে ঘিরে বিএনপি যেন মাঠে নামতে না পারে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে ইতোমধ্যে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হয়েছে পাশাপাশি আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠ দখলে রাখবে।

জানা গেছে, বিএনপির নেতাকর্মীদের ভেতরে ভীতির সঞ্চার করতে রায়ের আগে গ্রেফতার অভিযানও চালানো হবে। খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে এসব প্রস্তুতি গ্রহণ শুরু করেছে ক্ষমতাসীনরা। আ. লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা এমন আভাস দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রায়কে ঘিরে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ কাউকেই দেওয়া হবে না। খালেদা জিয়ার মামলার রায় আদালতের বিষয়। বিএনপির জন্য আইনিভাবে প্রতিবাদ করার সুযোগ রয়েছে।’

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, ‘রায়কে ঘিরে কোনও মহল অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে তা দমন করা হবে।’

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘খালেদা জিয়ার মামলার রায় আদালতের বিষয়। রায় নিয়ে কোনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চক্রান্ত কঠোর হাতে দমন করা হবে।’

সূত্রগুলো আরও জানায়, খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে বিএনপিকে মাঠে নামার সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। তাই পুরোপরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে। পাশাপাশি আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠ দখলে রাখবে। ইতোমধ্যে সারাদেশে সাংগঠনিক সফর শুরু করেছে আওয়ামী লীগ। খালেদার রায়কে ঘিরে এই কর্মসূচি আরও জোরদার করা হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও ফেব্রুয়ারি মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে আওয়ামী লীগ।যাতে বিএনপি রায়কে ইস্যু করে মাঠে নামতে না পারে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো মনে করে, বিএনপিকে মাঠে নামার সুযোগ দেওয়া হলে, মাঠ থেকে তাদের তুলতে বেগ পেতে হবে। তাই রায়ের আগে ও পরে  কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না বিএনপিকে।

আরও পড়ুন: 


খালেদা জিয়ার সাজা হলে যা করবে বিএনপি

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের