প্রিজন ভ্যান থেকে আটক দুজনকে নিয়ে গেলো বিএনপিকর্মীরা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৬:৩৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৮:২৬

হাইকোর্টের সামনের রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করেন বিএনপিকর্মীরা

হাইকোর্ট এলাকায় আটক দুই কর্মীকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির কর্মীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাইকোর্ট এলাকায় নেতাকর্মীরা জড়ো হলে এ ঘটনা ঘটে। তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ‘প্রিজন ভ্যানে কোনও আসামি ছিল না।’

প্রত্যক্ষদর্শী ও আমাদের প্রতিবেদক জানান, হাইকোর্টের  সামনের রাস্তায় প্রিজন ভ্যান থেকে সোহাগ মজুমদার এবং ওবায়দুল হক মিলন নামে দুই কর্মী ইশারা করলে ভ্যান ঘিরে জড়ো হন বিএনপিকর্মীরা। তারা তখন প্রিজন ভ্যানে ভাঙচুর শুরু করেন। এসময় এক পুলিশ সদস্য বাধা দিতে গেলে তাকে ঘিরে ফেলেন কর্মীরা। সেই পুলিশ সদস্যকে বাঁচাতে তার এক সহকর্মী এগিয়ে এলে তাদের দুজনের ওপর হামলা করেন এবং একটি অস্ত্র ভেঙে ফেলেন বিএনপিকর্মীরা। পরে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা এগিয়ে এসে তাদের সরিয়ে নিয়ে চলে যান।

এদিকে, এবিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘প্রিজন ভ্যানে কোনও আসামি ছিল না। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।’

পরে বিএনপির আরও তিন কর্মীকে আটক  করা হয়

রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার সাংবাদিকদের জানান, খালেদা জিয়া কোর্ট থেকে ফেরার পথে আমরা  যথেষ্ট ধৈর্যশীল ছিলাম। আমাদের একটি প্রিজন ভ্যান ভাঙচুর করে।আটক  থাকা দুইকর্মীকে তারা নিয়ে গেছে। তারা কোনও মামলার আসামি ছিল কিনা, তা এ মুহূর্তে বলতে পারবো না। আমাদের দুজন সদস্যও আহত হয়েছেন।’

এদিকে, খালেদা জিয়ার গাড়িবহর চলে যাওয়ার পর তিন জনকে আটক করা হয়। তাদের নাম বাবু, জাভেদ এবং হুমায়ুন। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে, তা জানা যায়নি।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে  গত দুই মাসে এ নিয়ে চতুর্থবারের মতো এ ঘটনা ঘটলো।

 

/এসও/এনএল/ইউআই /এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান