নৈরাজ্য মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ফটো) আগামী ৮ ফেব্রয়ারিকে ঘিরে সব ধরনের নৈরাজ্য পরিস্থিতি মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার দুপুরে গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর (উওর) আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আওয়ামী লীগ দেশে আর কোনও নাশকতা ও নৈরাজ্য হতে দেবে না। এতে কেউ বাধা দিলে এদেশের মানুষ তা সহ্য করবে না। আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে চাই। আমরা উন্নত বাংলাদেশ চাই। আমরা অন্ধকারে যেতে চাই না। যদি কেউ কোনও নৈরাজ্য সৃষ্টি করে তাহলে এদেশের জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

তিনি আরও বলেন,  ২০১৩-২০১৫ সালেও নাশকতা, অগ্নি সন্ত্রাস হয়েছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনগণ নাশকতাকে প্রতিহত করেছিল। এবারও যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তা প্রতিহত করা হবে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গত ৫ দিনে বিএনপির ৪৮০ জন নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ এসেছে। আপনারা দেখেছেন পুলিশের কাছ থেকে তারা কীভাবে রাইফেল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেছে, কীভাবে প্রিজন ভ্যান ভেঙেছে, খালেদা জিয়া যাওয়ার সময় তার পাশে থেকে তারা কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিল।’

তিনি আরও বলেন, ‘পুলিশ, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনীর ভিডিও ফুটেজ দেখে যারা অপরাধী তাদের আটক করা হয়েছে। কোনও নিরাপরাধ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না।’

ঢাকা মহানগ‌র (উত্ত‌র) আওয়ামী লী‌গের  সভাপ‌তি একেএম রহমত উল্লাহর সভাপ‌তি‌ত্বে ব‌র্ধিত সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- সাধারণ সম্পাদক সা‌দেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান প্রমুখ।

আরও পড়ুন:
সংবিধান থেকে এক চুলও নড়া হবে না: খাদ্যমন্ত্রী

/পিএইচসি/এসএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের