এক টাকাও আত্মসাৎ হয়নি, বেড়ে তিন গুণ হয়েছে: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৭

বুধবারের সংবাদ সম্মেলনের এক মুহূর্তে খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা একটি টাকাও আত্মসাৎ করা হয়নি। বরং ব্যাংকে জমা রাখায় সেই টাকা বেড়ে এখন তিন গুণ হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমনটিই দাবি করেছেন।

গুলশানে নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জিয়া অরফানেজের একটি টাকাও তছরুপ হয়নি। সব টাকা প্রতিষ্ঠানের নামেই ব্যাংকে জমা আছে। এখন সুদ-আসলে সেই টাকা বেড়ে তিন গুণ হয়েছে।’

ট্রাস্টের নামে কুয়েত থেকে ওই অর্থ সংগ্রহ ও বিলি বণ্টনের কোনও কাজেই জড়িত ছিলেন না জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘জিয়াউর রহমানের সঙ্গে কুয়েতের তৎকালীন আমিরের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তার নামকে স্মরণীয় করে রাখার জন্য কুয়েতের আমির অনুদান প্রদান করেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) মুস্তাফিজুর রহমানের উদ্যোগে নিয়ে আসা সেই অর্থের বিলি-বণ্টন, তহবিল পরিচালনা অর্থাৎ জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনোই কোনোভাবেই সংশ্লিষ্ট ছিলাম না। তাছাড়া, এই অর্থ সরকারি নয়, ট্রাস্টটিও প্রাইভেট ট্রাস্ট।’

ভুয়া কাগজপত্র তৈরি করে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘তারপরও দেশবাসীর উদ্দেশে সগৌরবে জানাতে চাই, আপনাদের খালেদা জিয়া কোনও অন্যায় করেনি, কোনও দুর্নীতি আমি করিনি।’

আরও পড়ুন: 

‘আমার রায়কে কেন্দ্র করে শাসক দল বেশি অস্থির ও ভীত’

/এসটিএস/টিআর/এএম/টিএন/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী