খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির আরও তিন দিনের কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৫

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির আরও তিন দিনের কর্মসূচি ঘোষণা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে নতুন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন কর্মসূচির মধ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে গণ স্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান এবং ২০ ফেব্রুয়ারি ঢাকা বাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এছাড়া আগামী ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে দলটি।’

তিনি আরও বলেন, ‘আমরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করতে চাই। এজন্য কয়েকদিনের মধ্যে অনুমতি চাওয়া হবে। আশা করি প্রশাসন আমাদের সমাবেশ করার অনুমতি দেবে।’

আরও পড়ুন:
প্রশ্নফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী