বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আ. লীগের নয়: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৮, ১২:৫২আপডেট : ০১ মে ২০১৮, ১২:৫৮

শ্রমিক লীগের অনুষ্ঠানে ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি এখন হুঙ্কার দিচ্ছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। উনার (খালেদা) মুক্তি আদালতের বিষয়। অক্টোবরে নির্বাচনের ট্রেন চলতে শুরু করবে। এটি বিএনপির জন্য অপেক্ষা করবে না। বিএনপিকে জোর করে নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব আওয়ামী লীগের নয়।’

মঙ্গলবার (১ মে) বঙ্গবন্ধু এভিনিউতে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত র‌্যালির আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আগামী অক্টোবরে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। আমরা মনে করি তারা (বিএনপি) নির্বাচনে আসবে। নির্বাচনে তাদের আমরা স্বাগত জানাই।’ মে দিবসে শ্রমিক লীগের র‌্যালি

শ্রমিকদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব সরকার। গরীব মেহনতি মানুষের সরকার। তারা রক্ত দিয়ে এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আপনাদের যে দাবিগুলো এখনও পূরণ হয়নি, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনলে সেগুলো অক্ষরে অক্ষরে পূরণ করা হবে।’

সমাবেশে সড়ক শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমানে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। আপনারা অতিরিক্ত মুনাফার জন্য সড়কে প্রতিযোগিতা করবেন না। ওভার টেকিং করবেন না। সড়কে শুধু সাধারণ যাত্রী নয়, শ্রমিকরাও দুর্ঘটনার শিকার হচ্ছে। একজনের জন্য একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে এবিষয়গুলো ভেবে গাড়ি চালাবেন।’

আরও পড়ুন- বিএনপির চেয়ে আ. লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে: আইআরআই

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের