গাজীপুরে এক কাতারে আ.লীগ ও বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৮, ১৫:৪৩আপডেট : ২২ জুন ২০১৮, ১৬:২৪

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা (ছবি: সংগৃহীত)

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নিতে আওয়ামী লীগ ও বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা সেখানে অবস্থান করছেন। শুক্রবার (২২ জুন) গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে এককাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন তারা। রাজনীতি তাদের মধ্যে বিভক্তির রেখা টেনে দিলেও নামাজ শেষে দুই দলের নেতারা একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়েছিলেন আলোকচিত্রীদের সামনে।

এ সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেইনসহ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।

দুই দলের নেতারা নামাজের আগে মুসল্লিদের সালাম দেন ও তাদের কাছে দোয়া চান। তারা নিজ নিজ দলের প্রার্থীদের জন্য ভোটও চেয়েছেন। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই রাজনীতিবিদরা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রমাণ করে বর্তমান সরকার একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন করতে বদ্ধপরিকর। গাজীপুরে নির্বাচন উপযোগী একটি চমৎকার ও উৎসবমুখর পরিবেশ বজায় রয়েছে।’
আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

/এএইচআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম