দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে, বিশ্বাস শেখ হাসিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৮, ১৮:২২আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৯:০৫

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে-এটা আমার বিশ্বাস। তিনি আরও বলেন, কিভাবে দেশের মানুষের উন্নয়ন করা যায় সারাক্ষণ আমি এই চিন্তাই করি।ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের নানা উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে আওয়ামী লীগ। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বস্তিবাসীর জন্য ঘরে ফেরা কর্মসূচি, কমিউনিটি হেলথ ক্লিনিক ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করেছে সরকার। ১৪ লাখ প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে। ২ কোটি ৪ লাখ শিক্ষার্থীর মায়ের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা পাঠানো হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। সমাজের অনগ্রসরদের বিশেষ করে হিজড়াদের স্বীকৃতি দেওয়া হয়েছে।১০ টাকায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিটমহল বিনিময় চুক্তি করেছিলেন। পরবর্তীতে আর কোনও সরকারই এ নিয়ে ভারতের সঙ্গে কথা বলেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে ছিটমহল চুক্তি বাস্তবায়ন করেছে। সমুদ্রসীমা সমস্যা সমাধানে বঙ্গবন্ধু ১৯৭৪ সালে যে আইন করেছিলেন, ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ এসে আন্তর্জাতিক আইনে মামলা করে বিশাল সমুদ্রসীমা অর্জন করে। কিন্তু এই উদ্যোগ অন্য কোনও সরকার নেয়নি। আমরা পরমাণু চুক্তি করেছি।৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি।গোটাবিশ্বে মন্দাভাব দেখা দিলেও বাংলাদেশে এর প্রভাব পড়তে দেইনি।’

প্রধানমন্ত্রী বিকাল সাড়ে ৩টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান। মঞ্চে সেতুমন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন বিশিষ্টজনরাও।

ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করায় এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

এর আগে নেতাকর্মীরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এসে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মৎস্য ভবন এলাকায় আসেন।অনুষ্ঠানে তিন লাখেরও বেশি লোকের সমাগম হবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন-

নৌকা কেন ঠেকাতে হবে, প্রশ্ন শেখ হাসিনার

 

/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে