মার্কিন রাষ্ট্রদূতের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৩:১৩আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৩:৫৮

মার্শা বার্নিকাট

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বার্নিকাটের ওপর হামলা মানে আমেরিকার ওপর হামলা। এই হামলার ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিরাট ক্ষুণ্ণ হবে।’

রবিবার (৫ আগস্ট) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের বিদায় উপলক্ষে এক সৌজন্য নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে মার্কিন রাষ্ট্রদূত অংশ নেন। কিন্তু, বদিউল আলমের মোহাম্মদপুরের বাসার সামনে আগে থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা অবস্থান নেয় এবং তার বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করছিল। ওই সময়ে মার্কিন রাষ্ট্রদূত বের হলে আওয়ামী সন্ত্রাসীরা তার গাড়িতে আক্রমণ করে ও ইট পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় তার ড্রাইভার আহত হয়েছে। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কারণে মার্কিন রাষ্ট্রদূতের জীবন রক্ষা পেয়েছে।’

তিনি বলেন, আমরা অবিলম্বে হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘বদিউল আলম মজুমদার একজন সজ্জন এবং স্পষ্টভাষী মানুষ। এই হামলায় তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং হামলায় তার ছেলে আহত হয়েছে। আমরা এই হামলার নিন্দা জানাই।’

/এএইচআর/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের