নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন টিয়ারশেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৩:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:৪৫

পুলিশের গাড়িতে আগুন (ছবি: নাসিরুল ইসলাম) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। বুধবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের গাড়ি ভাঙা হচ্ছে জানা যায়, তৃতীয় দিনের মতো মিছিলসহকারে মনোনয়ন ফরম সংগ্রহ করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা। এসময় পুলিশের পক্ষ থেকে বারবার দলটির নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া চেষ্টা করা হয়। কিন্তু পুলিশ একপর্যায়ে ব্যর্থ হয়ে দলটির নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এরপর বিএনপির নেতাকর্মীরাও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্ট দাওয়া শুরু হয়। এতে দলটির বেশ কিছু নেতাকর্মী আহত হন।

নয়াপল্টনে পুলিশের অবস্থান (ছবি: নাসিরুল ইসলাম) এসময় পুলিশের একটি পিকঅ্যাপ ভ্যান ও প্রাইভেট কার পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। বর্তমানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। পুলিশ সদস্যরা নাইটিঙ্গেল মোড়ে আর বিএনপি নেতাকর্মীরা স্কাউট ভবনের মার্কেটের সামনে অবস্থান করছেন।  

সংঘর্ষে আহত ব্যক্তি (ছবি: নাসিরুল ইসলাম) এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন বলেন, 'ফিরোজ বেগম নামে একজন নারীসহ ১০ জন আহত হয়েছেন।’

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে গিয়াস উদ্দিন বলেন, ‘মির্জা আব্বাস কয়েক হাজার লোক নিয়ে মিছিল সহকারে আসার পর পুলিশ তাদের বাধা দেয়। এরপরই সংঘর্ষের শুরু।’

পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় দুপুর ১টা ৫০ মিনিটে যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংঘর্ষের পর থেকে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম বন্ধ আছে। আজ মনোনয়ন ফরম উত্তোলনের তৃতীয় দিন ছিল। ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করছে থেমে-থেমে।’

/এসটিএস /এএইচআর/এআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস