নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ২০:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:০১

ওবায়দুল কাদের (ফাইল ফটো) বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে জনগণের ভোটে তাদের জেতার কোনও সম্ভাবনা নেই বলেই তারা নির্বাচন থেকে সরতে চাইছে।’

শনিবার (২৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রশাসনকে আক্রমণ করে, দেশে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বিএনপি। আমরা শঙ্কিত বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া বিএনপি দেশে কোনও দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে!’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে চ্যালেঞ্জ করছি, আপনারা একটা কাজ দেখান, যেটা নিয়ে আপনারা জনগণের কাছে যেতে পারেন? ভোটাররা আপনাদের কাজের মর্যাদা দিতে পারে? আওয়ামী লীগের সেটা আছে। আওয়ামী লীগ জনগণের কাছে যেতে পারবে তাদের কাজ নিয়ে।’

আওয়ামী লীগের প্রার্থীর তালিকা চূড়ান্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কাল কিংবা পরশুর মধ্যে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আজ সারাদিন আমাদের শরিকদের সঙ্গে কথা বলেছি। সবার কাছ থেকে তালিকা নিয়েছি। এটা নিয়ে নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলবো। নমিনেশন পেলেই নির্বাচন জিতে গেছে বিষয়টা তেমন নয়, আমরা কনফিডেন্ট, বাট নট ওভার কনফিডেন্ট।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
আরও পড়ুন: শরিকদের ৭০ এর বেশি আসন দেওয়া হচ্ছে না: ওবায়দুল কাদের

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে