ডিএনসিসি’র উপনির্বাচনে আ. লীগের প্রার্থী আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২৩:৩৬

আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।
শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে বৈঠকে নির্বাচন করতে ইচ্ছুক আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার নেওয়া হয়।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন—বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আগেও ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।
আনিসুল হকের মৃত্যুতে এই সিটির মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন গত বছরের ৯ জানুয়ারি উপনির্বাচনের তফসিল দেয়। তবে উচ্চ আদালতের রিটের পরিপ্রেক্ষিতে তা স্থগিত হয়ে যায়। সম্প্রতি ওই রিট খারিজ হলে নির্বাচন কমিশন আবারও এ সিটির উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম পোশাক শিল্প ছাড়া আরও অনেক ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার।

আরও পড়ুন...

মনোনয়ন আমার কাছেই আসবে, বাংলা ট্রিবিউনকে আতিকুল

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের