মনসুর-মোকাব্বিরকে নিয়ে জটিলতা কাটেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:১৮

সুলতান মোহাম্মদ মনসুর-মোকাব্বির খান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা কাটেনি। বুধবার (৩০ জানুয়ারি) ড. কামাল হোসেনের সঙ্গে মোকাব্বির খানের কয়েক ঘণ্টার বৈঠক হলেও কোনও সমাধান আসেনি। বরং মোকাব্বির খান এখনও শপথগ্রহণ নিয়ে আশাবাদী।

অন্যদিকে গণফোরাম নেতারা বলছেন, সংসদ সদস্যের শপথগ্রহণ না করার সিদ্ধান্ত দলটি বহাল রেখেছে এবং তা অপরিবর্তনীয়।

বুধবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সংবাদ মাধ্যমে কথা বলবেন কামাল হোসেন। ধারণা করা হচ্ছে, দলের দুই প্রার্থীর বিষয়ে কথা বলবেন তিনি।

গণফোরামের কয়েকজন নেতা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রেজা কিবরিয়াকে সঙ্গে নিয়ে মোকাব্বির খান কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান। পরে সেখান থেকে মোকাব্বির খান দলীয় সভাপতির মতিঝিলের চেম্বারে যান। সেখানে কামাল হোসেনের সঙ্গে দুপুর পৌনে তিনটা পর্যন্ত তার বৈঠক হয়।

বৈঠক থেকে বেরিয়ে মোকাব্বির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তো মনে করি আরও সময় আছে, এখনও চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।’

তাহলে বৈঠক থেকে ফলাফল কী এসেছে, এমন প্রশ্নের উত্তরে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান বলেন, ‘এটা তিনি (কামাল হোসেন) বলতে পারবেন ভালো। আমার বলা ঠিক হবে না।’

মোকাব্বির খান জানান, সুলতান মোহাম্মদ মনসুর তিন-চারদিন ধরে অসুস্থতার কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন।

গণফোরামের দুই নেতা জানান, শপথ না নেওয়ার বিষয়ে গণফোরাম আর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত রয়েছে। একাদশ জাতীয় নির্বাচনের বিজয়ীরা সংসদে যাবেন না এবং শপথ নেবেন না। সেক্ষেত্রে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিলে তাদের বহিষ্কার করা হতে পারে।

কামাল হোসেন মঙ্গলবার দেশে ফেরার পর গণফোরামের নেতারা তার বাসায় বৈঠক করেন। বৈঠকের পর গণফোরাম সভাপতি কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘তিনি আগ্রহী দুজনকে পরিস্থিতি বুঝিয়ে বলবেন।’
বুধবার এ বিষয়ে জানতে চাইলে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। এর কোনও পরিবর্তন হবে না। এটা নিয়ে নতুন কিছু বলার নেই।’

উল্লেখ্য, বুধবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সংবাদ মাধ্যমে কথা বলবেন কামাল হোসেন। ধারণা করা হচ্ছে, তার দলের দুই প্রার্থীর বিষয়ে কথা বলবেন তিনি।

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী