শিবিরের সাবেক সভাপতি মঞ্জু জামায়াত থেকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৭

মজিবুর রহমান মঞ্জু ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জামায়াতের ঢাকা মহানগর মজলিসে শুরার সদস্য মজিবুর রহমান মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মঞ্জু নিজেই তার ফেসবুকে এ তথ্য জানান।
তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘গতকাল শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সদস্য আমাকে জানান যে, আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত মঞ্জুর বহিষ্কার নিয়ে জামায়াতে ইসলামী গণমাধ্যমে কোনও বিজ্ঞপ্তি দেয়নি। তবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মজিবুর রহমান মঞ্জুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারবো না।’
মজিবুর রহমান মঞ্জুর ফেসবুক স্ট্যাটাস মজিবুর রহমান ছাত্র শিবিরের দ্বিতীয় সভাপতি যাকে জামায়াতের সংস্কার চাওয়ায় বহিষ্কার করা হয়েছে। এর আগে ১৯৮২ সালে শিবিরের সাবেক সভাপতি আহমদ আবদুল কাদেরকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ওই কমিটির সেক্রেটারি ফরীদ আহমদ রেজাকেও সরে যেতে হয়েছিল।
জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা জানান, দলের সংস্কার চাওয়ায় ও বিভিন্ন মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে মজিবুর রহমান মঞ্জুকে সতর্ক করা হয়েছিলো। তিনি নিজেও তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন।
কেন্দ্রীয় মজলিসে শুরার দুই সদস্য জানান, মঞ্জু জামায়াতের ঢাকা মহানগর মজলিসে শুরার সদস্য ছিলেন। এ বিষয়ে জানতে চেয়ে দলটির নির্বাহী পরিষদের একাধিক সদস্যকে ফোন করা হলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।
দল থেকে সদ্য পদত্যাগ করা ব্যারিস্টার আবদুর রাজ্জাকের একনিষ্ঠ কর্মী ছিলেন মজিবুর রহমান মঞ্জু। স্ট্যাটাসে মঞ্জু বলেন, ‘বেশ কয়েক বছর যাবত সংগঠনের কিছু বিষয়ে আমি দ্বিমত করে আসছিলাম। মৌখিক ও লিখিতভাবে বৈঠকে আমি প্রায়ই আমার দ্বিমত ও পরামর্শের কথা দায়িত্বশীলদের জানিয়েছি।’

/এএইচআর/এসটিএস/ওআর/
সম্পর্কিত
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
সর্বশেষ খবর
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি