শপথ নিলেন গণফোরামের সুলতান মনসুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১১:২৬আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১২:৩০

সুলতান মনসুর একাদশ সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের মনোনয়ন ও বিএনপির ধানের শীষ নিয়ে জয়লাভ করা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনের কার্যালয়ে তিনি শপথ নেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব।

এদিকে সুলতান মনসুর শপথ নিলেও তার দল গণফোরাম শপথ নেওয়ার বিপক্ষে রয়েছে। একই দলের অপর নির্বাচিত প্রার্থী মোকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা ছিল। তবে বুধবার স্পিকারকে দেওয়া এক চিঠিতে তিনি শপথ নেবেন না বলে জানান।

সুলতান মনসুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি একসময় ডাকসুর ভিপি ছিলেন। পরে সংস্কারপন্থীর তকমা গায়ে নিয়ে দল থেকে দূরে সরে যান এ নেতা। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিরোধী জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে মাঠে তৎপর ছিলেন তিনি। পরে গণফোরামের টিকেটে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

আরও পড়ুন:
সুলতান মনসুরের শপথ আটকানোর সুযোগ নেই

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসকের ওপর হামলা: ‘ফুড ডেলিভারিম্যান’ ৫ দিনের রিমান্ডে
চিকিৎসকের ওপর হামলা: ‘ফুড ডেলিভারিম্যান’ ৫ দিনের রিমান্ডে
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ