২ অথবা ৩ এপ্রিল শপথ নেবো: মোকাব্বির খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৭:০৮আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৭:৩৭
image

মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত সিলেট-২ আসনের (এমপি) মোকাব্বির খান। সোমবার (১ এপ্রিল) গণফোরামের পক্ষ থেকে তার শপথের ব্যবস্থা করার জন্য স্পিকার বরাবর চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল (২ এপ্রিল) অথবা পরশু তিনি শপথ নিচ্ছেন বলে জানা গেছে।

মোকাব্বির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শপথ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘স্পিকার সময় দিলে আগামী ২ অথবা ৩ এপ্রিল শপথ নেবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোকাব্বির খান বলেন,  ‘দলীয় (গণফোরাম) সিদ্ধান্ত অনুযায়ী আমি শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছি।’

এ বিষয়ে জানতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গতকাল (৩১ মার্চ) পর্যন্ত তার শপথের বিষয়ে কোনও চিঠি পাইনি। আজ এসেছে কিনা এখনও খোঁজ নেওয়া হয়নি।’  

/এএইচআর/এমএএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে