নিজামীর আপিল শুনানি কার্যতালিকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০২ নভেম্বর ২০১৫, ১৮:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৭

আন্তর্জাতিক অপরাধ ত্রিবুনাল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলা দ্বিতীয় দিনের মতো শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। মঙ্গলবারের কার্যতালিকায় আপিল মামলাটি ২ নম্বরে রয়েছে। আইনজীবীদের হয়রানি না করতে করা আবেদনেরও শুনানি হবে সেইসঙ্গে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি চলবে। বেঞ্চের অন্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে।

এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি। সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেনি রাষ্ট্রপক্ষ। আপিল শুনানিতে নিজামীর পক্ষে নেতৃত্ব দেবেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

গত ৯ সেপ্টেম্বর আপিল বিভাগে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে প্রথমে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর নিজামীর পক্ষে এক নম্বর অভিযোগ উত্থাপন করেন অ্যাডভোকেট-অন রেকর্ড জয়নুল আবেদীন। এরপর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির কারণে দীর্ঘ মুলতবির পর ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

এদিকে আইনজীবীকে হয়রানি না করতে নিজামীর আবেদনের শুনানিও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দুই আইনজীবীকে হয়রানি না করতে নিজামী ও অপর ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গত ২৫ অক্টোবর চেম্বার বিচারপতির আদালতে দুটি আবেদন করেন। আইনজীবীরা হলেন অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট আসাদ উদ্দিন।

গত ২৭ অক্টোবর প্রাথমিক শুনানি শেষে আবেদন দুটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত।

আবেদনে অভিযোগ করা হয়, ২২ অক্টোবর সন্ধ্যায় শিশির মনিরের বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালান। অন্যদিকে ঢাকা থেকে সিরাজগঞ্জের বাড়ি যাওয়ার পথে যমুনা সেতুর কাছ থেকে আসাদকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় একদল লোক।

/ইউআই/এফএ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি