বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০৫ নভেম্বর ২০১৫, ১৫:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:৫০

Jamat7Nov যথাযোগ্য মর্যাদায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। পাশাপাশি সব শাখাকে দিবসটি পালনে নির্দেশ দিয়েছেন এই জামায়াত নেতা।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিল। 

তার মতে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এ দেশের সিপাহী-জনতা যে ইতিহাস সৃষ্টি করেছিল তা চিরদিন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবাসী ভবিষ্যতেও এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করবে ইনশাআল্লাহ।

বিবৃতিতে জানানো হয়, ‘আগামী ৭ নভেম্বর সব মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব মহানগরী, জেলা ও উপজেলা শাখা এবং দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।’

/এসটিএস/এএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি