ভারতের সঙ্গে টানাপড়েন চায় না বাংলাদেশ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:১২

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো। এ সম্পর্কে কোনও টানাপড়েন সৃষ্টি হোক, সেটা আমরা চাই না।

রবিবার (১৫ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলন সফল করতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এনআরসি’র বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ। একটা সার্বভৌম দেশ, স্বাধীন দেশ। তাদের সংসদে যেটা পাস হয় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর প্রতিক্রিয়া কী হতে পারে, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য দিয়ে ভারতের হাইকমিশনারের মাধ্যমে পাঠানো হয়েছে। যদি কোনও সমস্যা হয় তাহলে আমরা আলাপ আলোচনা করে সমাধান খুঁজে নেবো। ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল আলোচনার সুযোগ আছে।’

আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। কাদের জানান, সম্মেলনের জন্য মঞ্চ কমিটি ১৮ তারিখে মঞ্চ হস্তান্তর করবে। তিনি বলেন, ‘সারাদেশ থেকে লোক আসবে। সহযোগী সংগঠনের সম্মেলনের মধ্য দিয়ে বোঝা গেছে উপস্থিত কত বেশি হবে। এটা ধারণা করে বলা যাচ্ছে না। মনে হচ্ছে এই সম্মেলন স্মরণকালের সেরা হবে।’

কাদের বলেন, ‘এবার কমিটিতে মেজর কোনও পরিবর্তন হবে না। ৮১ সদস্য আছে, থাকবে। কিছু কিছু ছেটখাটো পরিবর্তন হবে। ঘোষণাপত্রে ছোটখাটো পরিবর্তন হবে বা সংযোজন বিয়োজন করা হতে পারে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উপকমিটির সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে