‘আওয়ামী লীগ সবচেয়ে বড়-শক্তিশালী সংগঠন’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৭

আওয়ামী লীগের ২১তম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) আওয়ামী লীগকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু ও নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। আমি জেলায় জেলায় গিয়ে সংগঠন শক্তিশালী করেছি। এখন আওয়ামী লীগ সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন।’ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় বসানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। চাকরি দেওয়া হয়েছে। দল করার সুযোগ করে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধের বিচার বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্রের পরও আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। আমাদের লক্ষ্য দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া।’

এর আগে, বিকাল তিনটায় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আরও পড়ুন...
আ. লীগ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে: প্রধানমন্ত্রী

আমরা তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিচ্ছি: প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু কাজ করে গেছেন: শেখ হাসিনা

/এমএনএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী