আ.লীগের কাউন্সিল অধিবেশন চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১০:২৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:৫০

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের অংশ হিসেবে কাউন্সিল অধিবেশন চলছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়।

সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান। কী পেলাম কী পেলাম না- এই ভাবনার বাইরে এসে দেশের মানুষের জন্য নেতাকর্মীদের কাজ করার উৎসাহ দেন।  কাউন্সিল অধিবেশন ঘিরে নেতাকর্মীদের ভিড়

সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে আজ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়েছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম দিনের সম্মেলন হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। কাউন্সিল অধিবেশন ঘিরে নেতাকর্মীদের ভিড়

কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থান নিয়েছেন। একইসঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

আরও পড়ুন- 

তৃণমূলের ভাবনায় ভবিষ্যতের আ.লীগ 

জাতীয় সম্মেলনের পরপরই আ.লীগের তৃণমূলের সম্মেলন

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম