আ. লীগের সভাপতি শেখ হাসিনা, সম্পাদক কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১৩:০৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৫:০৯

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। দলের ২১ তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সাড়ে সাত হাজার কাউন্সিলর তাদের নির্বাচিত করেন। আগামী তিন বছরের জন্য তারা দায়িত্ব পেলেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর দলের কাউন্সিলরা সমস্বরে তাতে সমর্থন জানান। 

দলের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ নতুন কমিটি ঘোষণা করেন। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অধিবেশন হয়। 

নতুন নেতা নির্বাচনের সময় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।

সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান। দুই জনই বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

কাউন্সিল অধিবেশন শেষে ৮১ সদস্যের কমিটির কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। কাউন্সিলররা তাকে পুরো কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন। সভাপতিমণ্ডলীর সঙ্গে পরামর্শ করে পরে তিনি ২৮ জন কাযনির্বাহী সদস্যের নাম ঘোষণা করবেন।  

১৯৮১ সাল থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। ৩৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। ওবায়দুল কাদের ২০১৬ সাল থেকে দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।  

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। দুই দিনের সম্মেলনে আজ শনিবার ছিল শেষ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর এতে অংশ নেন। কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের বাৎসরিক বাজেট, সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র কাউন্সিলরদের কণ্ঠভোটে পাস হয়েছে।  

আরও পড়ুন-
সহযোগী সংগঠনের মর্যাদা পেলো মৎস্যজীবী লীগ

আ.লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পদ বিলুপ্ত

/এমএইচবি/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের