সহযোগী সংগঠনের মর্যাদা পেলো মৎস্যজীবী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৩:০৩

মৎস্যজীবী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেলো আওয়ামী মৎস্যজীবী লীগ। সেই সঙ্গে আওয়ামী আইনজীবী পরিষদের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দলের ২১তম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্রে এ সংক্রান্ত ২৫ নম্বর ধারায় পরিবর্তনের সংশোধনী প্রস্তাব পাস হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের পদ বিলুপ্ত করে কেন্দ্রীয় উপকমিটির সদস্য করা হয়েছে। প্রত্যেক উপকমিটিতে পাঁচ জন সদস্য থাকার কথা বলা হয়েছে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। দুই দিনের সম্মেলনে আজ শনিবার হলো শেষ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনেও অংশ নিচ্ছেন।

আরও পড়ুন- 

তৃণমূলের ভাবনায় ভবিষ্যতের আ.লীগ 

জাতীয় সম্মেলনের পরপরই আ.লীগের তৃণমূলের সম্মেলন

প্রতিটি নাগরিকের অধিকার পূরণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান