যোগদানের একদিন পরই জাপার মেয়র প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৭:০২

কামরুল ইসলাম গতকাল মঙ্গলবার ফুল দিয়ে দলে যোগ দেওয়ার একদিন পরই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম। বুধবার (২৫ ডিসেম্বর) দলের বনানী অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে। তবে ইতোপূর্বে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়েই করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সাবেক সেনা কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাতীয় পার্টিতে যোগ দেন।

আজ বুধবার মনোনয়ন বিতরণকালে জিএম কাদের বলেন, ‘আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দেশের মানুষ অনেক ক্ষেত্রেই এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছেন। দেশের মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা মনে করছেন। মানুষের ধারণা, জাতীয় পার্টি নির্ঝঞ্ঝাট এবং জনকল্যাণমূলক একটি দল। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন। তাই জাতীয় পার্টির দিকে সাধারণ মানুষের একটি আগ্রহ আছে। আশা করছি এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা আগের চেয়ে অনেক ভালো ফলাফল করবে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ‘প্রতিটি কাউন্সিলর পদেও যেন জাতীয় পার্টির একাধিক প্রার্থী না থাকে। কারণ, একাধিক প্রার্থী হলে ঘরের শত্রু বিভীষণ অবস্থা হতে পারে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। যোগ্য প্রার্থী নির্বাচিত না হলে ঢাকা সিটি করপোরেশন অচল হয়ে পড়বে।’

আজ প্রায় অর্ধশত কাউন্সিলর প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম।

দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, এদিন সকাল ১১টায় কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদের মনোনয়নপত্র গ্রহণ করবেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার প্রেসিডিয়ামের জরুরি সভা

জাপার যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জিএম কাদের। প্রেসিডিয়ামের সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ উপস্থিত থাকতে পারেন।

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি